সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালেদা জিয়াকে দেখতে কোকোর মেয়ে জাফিয়া ঢাকায় | চ্যানেল খুলনা

খালেদা জিয়াকে দেখতে কোকোর মেয়ে জাফিয়া ঢাকায়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান।
জানা গেছে, রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন জাফিয়া রহমান।

তিনি সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন।
এর আগে, প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান।
দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন নিজ বাসায় অবস্থান করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

সংসদে বসেই হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন এনসিপির এমপি মাহমুদা মিতু

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপিও মাঠে থাকবে: রিজভী

এনসিপির মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তায় এবি পার্টির সাত দফা দাবি

তারেক রহমানকে নিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি, নাহিদ ইসলামকে আইনি নোটিশ

মিরপুরে বিক্ষোভের মধ্যে পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।