সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে এপিএ কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে এপিএ কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির এক সভা আজ ২৮ জুন (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি এপিএর ত্রৈমাসিক (এপ্রিল-জুন) এবং সার্বিকভাবে বার্ষিক (২০২১-২০২২) অগ্রগতি, অর্জনসমূহ এবং অন্যান্য সূচকের বিষয়ে অবহিত হন। কিছু কিছু ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে তিনি বলেন, আগামীতে এপিএ বাস্তবায়নে দক্ষতা মূল্যায়নের উপরই বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দসহ অনেক কিছুই নির্ভর করবে। এছাড়া র‌্যাংকিং বা বিশ্বমান অর্জনের ক্ষেত্রেও এপিএ সূচক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সূচক অর্জনের ক্ষেত্রে অসাধারণ ক্যাটাগরিতে আমরা যেতে চাই এবং খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ’র লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রবর্তী অবস্থানে থাকতে চায়। সেজন্য এপিএ টিমসহ সংশ্লিষ্ট সকলকে এই লক্ষ্য পূরণে এগিয়ে আসতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহমুদ উজ-জামান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার কাকলী রহমান, সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার (আইটি) সায়রা তাসনিম রাবিতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।