সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে ‘জব-প্রিপারেশন, জব-হান্টিং এবং ইন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে ‘জব-প্রিপারেশন, জব-হান্টিং এবং ইন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সোমবার (২৫ সেপ্টেম্বর) ‘জব-প্রিপারেশন, জব-হান্টিং এবং ইন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সনদপত্র প্রশিক্ষক ইমরান নেওয়াজ খুরশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে যাতে তারা নিজেদের চাকরির জন্য প্রস্তুত করতে পারে এবং উদ্যোক্তা হতে পারে বা তাদের পরবর্তী ক্যারিয়ার কিভাবে সাজাবে, প্রস্তুতি নেবে তা জানতে পারে সেজন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা বলেন, সময়ের সাথে মানুষের চাহিদার পরিবর্তন হয়। শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপের ক্ষেত্রেও ভিন্ন সময়ে ভিন্ন চাহিদার সৃষ্টি হতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা নিজেদের কোন পর্যায়ে নিতে চান, চাকরি এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ-সুবিধা সম্পর্কে বিশদ ধারণা পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী ৫টি সেশনে রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষক (প্রাক্তন পিএসসি সদস্য) প্রফেসর ড. এস এম আনোয়ারা বেগম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. তরুণ কান্তি বোস, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সনদপ্রাপ্ত প্রশিক্ষক ইমরান নেওয়াজ খুরশিদ, এটুআই প্রোগ্রামের জাতীয় পরামর্শক মুহাম্মদ শামীম কিবরিয়া এবং জিএসসিএস ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোত্তালেব। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট ফাইনাল ইয়ার ও মাস্টার্স প্রোগ্রামের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ১৫ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে খুলনায় প্রেস ব্রিফিং

ইমরান হোসেন পান্নুর ১ম মৃত্যুবার্ষিকীতে মাগফিরাত কামনায় দোয়া

খুলনা জেলা জামায়াতের উপজেলা মজলিসে শূরা ও ইউনিয়ন আমীর-সেক্রেটারি শিক্ষাশিবির

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।