সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে জিআরএস বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে জিআরএস বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ জুন ) বিকাল ৩.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনার চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন ও অভিযোগ প্রতিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, শাখা প্রধান (সংস্থাপন-৪) উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক, পিএ টু ভিসি সহকারী রেজিস্ট্রার শেখ মঞ্জুর মোর্শেদ। সভা সঞ্চালনা ও অভিযোগ প্রতিকার সংক্রান্ত প্রতিবেদন (এপ্রিল থেকে জুন’২৪ পর্যন্ত) উপস্থাপন করেন এ সংক্রান্ত কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল।

সভায় বিভিন্ন শাখা প্রধান, এপিএ কমিটির ফোকাল পয়েন্ট, বিকল্প ফোকাল পয়েন্ট ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এবং স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় শিশুদের বাজেট বরাদ্দ নিয়ে কেসিসির কর্মপরিকল্পনা সভা

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

এমইউজের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।