সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ আগামীকাল | চ্যানেল খুলনা

খুবিতে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ আগামীকাল

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ আগামীকাল ১৪ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। ফিডব্যাক গ্রহণ ও সমাপনী বক্তব্য রাখবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্সপার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করবেন বাগেরহাটের সিনিয়র সহকারী জজ ড. মো. আতিকুস সামাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, আঞ্চলিক তথ্য অফিস, বরিশাল এর উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল এবং আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের সহকারী পরিচালক তাসলিমা আক্তার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ২৯ জন কর্মকর্তা অংশ নেবেন বলে জানা গেছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।