সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নৈতিকতা কমিটির তৃতীয় ত্রৈমাসিক সভা আজ ০৫ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা করা হয়। উপাচার্য যে সমস্ত ক্ষেত্রে এখনো লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি তা পূরণে সচেষ্ট হওয়ার জন্য দিক নির্দেশনা দেন। এছাড়া সভায় এপিএর ষান্মাসিক মূল্যায়ন অবহিত করা হয়।
সভায় কমিটির সদস্য উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, কমিটির সদস্য সচিব, এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী এবং গৃহীত সিদ্ধান্তের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।