সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে ‘বি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

উপস্থিতির হার ৯৪.৯৩ শতাংশ

খুবিতে ‘বি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩ মে) খুলনা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৩৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯৪.৯৩ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবন ও আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরীক্ষার হল এবং কন্ট্রোল রুম পরিদর্শন করেন। সেখানে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, পরীক্ষার ফোকাল পারসন ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিভিন্ন ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১০ মে (শুক্রবার) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে এ কেন্দ্রে পরীক্ষার্থী ২ হাজার ১০৯ জন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।