সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে ১ম শশি মেলা শুরু হচ্ছে রবিবার | চ্যানেল খুলনা

খুবিতে ১ম শশি মেলা শুরু হচ্ছে রবিবার

বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শশিভূষণ পালের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী “শশি মেলা ২০২৪”।

রবিবার (১৪ জানুয়ারি) থেকে বিকাল ৩টায় চারুকলা স্কুলের আঙ্গিনায় এ মেলার উদ্বোধন করবেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান রকিব হাসান ও ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান মো: আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর এদিন সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলার দ্বিতীয় দিন সোমবার (১৫ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এদিন ‘শিল্পী কথন’ অনুষ্ঠানসহ একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর জামাল উদ্দিন আহমেদকে ১ম শশি মেলা সম্মাননা স্মারক প্রদান, এবং ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত তিন শিল্পী-শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তরিকত ইসলাম জানান, বাংলাদেশের পথিকৃৎ চিত্রশিল্পী শশিভূষণ পালের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘চারুকলা স্কুল’ প্রতিষ্ঠা লাভ করেছে। শিল্পীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। উপমহাদেশের চারুকলার বিকাশে তাঁর অবদানকে এ মেলার মাধ্যমে তুলে ধরা হবে। মেলার স্টলে বিভিন্ন চিত্রশিল্পী-শিক্ষার্থী আঁকা চিত্রকর্ম, গ্রামীণ ও লোকজ সাংস্কৃতির বিভিন্ন উপাদান থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।