সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আইসিটি ল্যাবের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আইসিটি ল্যাবের উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম ভবনে অবস্থিত শিক্ষা স্কুলের অধীন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে এ ল্যাবের উদ্বোধন করেন। পরে তিনি ল্যাবের সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এসময় এ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিকট থেকে তিনি তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ক্লাসরুমের সংকট রয়েছে। আইইআর ভবন, চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ হলে এই সংকট বহুলাংশে নিরসন হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নানামুখী সুযোগ সৃষ্টির পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধিতে ৩৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘খুলনা বিশ্ববিদ্যালয় সফট্ অবকাঠামো’ শীর্ষক প্রকল্প ইউজিসিতে পেশ করা হয়েছে। এই প্রকল্প অনুমোদন পাওয়া গেলে দ্রুত গতির ইন্টারনেট ব্যাকবোন স্থাপন, স্মার্ট ক্লাসরুম, সিকিউরিটি সার্ভিলেন্স সুবিধা আধুনিক মানে উন্নীত হবে। এছাড়াও লাইব্রেরি অটোমেশনের কাজ চলছে। একই ভবনে ইনোভেশন হাব তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, লাইব্রেরি হচ্ছে শিক্ষার্থীদের ইন্টারেকশনের জায়গা। এখানে পাঠের পরিবেশ আরও উন্নত করা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে এখানে কম্পিউটারের সুবিধা পায় সে বিষয়টি নিয়েও চিন্তা-ভাবনা চলছে। তিনি আশা করেন আগামী দুই-তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুবিধা প্রত্যাশার পর্যায়ে পৌঁছাবে। তিনি শিক্ষার্থীদেরকে যথাযথভাবে লেখাপড়ায় মনোযোগের পরামর্শ দেন।
এসময় শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও আইইআর এর পরিচালক প্রফেসর ড. এ কে ফজলুল হকসহ সংশ্লিষ্ট ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান ও উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।