সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি উপকেন্দ্রে ঢাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

উপস্থিতির হার ৯৫.৪৬ শতাংশ

খুবি উপকেন্দ্রে ঢাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

শনিবার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রথম দিনের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিলো এ উপকেন্দ্রে। যার মধ্যে উপস্থিতির হার ছিলো ৯৫.৪৬% বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, টানা তৃতীয়বার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে পরীক্ষা শুরুর আগেই গেট খুলে দেওয়া হয়েছে। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত। কারণ, শিক্ষার্থীদের ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে দুর্ভোগ-ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তারা অতিরিক্ত আর্থিক ব্যয় থেকে পরিত্রাণ পাচ্ছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা এটিকে ইতিবাচকভাবে নিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটা কোনো বাড়তি চাপ নয়, উচ্চশিক্ষা গ্রহণেরই একটা অংশ। খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই নিজেদের পরীক্ষা মনে করে দায়িত্ব পালন করছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও আছেন। স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীও সার্বিকভাবে সহযোগিতা করছে।
পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় উপাচার্য আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের কন্ট্রোল রুমে যান এবং সেখানে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে আগামী ১২ মে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রেভারেন্ড পলস্ হাই স্কুলে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।