সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৫% | চ্যানেল খুলনা

খুবি উপকেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৫%

শনিবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে দ্বিতীয় দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ১ হাজার ৯২২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো প্রায় ৯৫ শতাংশ।

এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ চলমান থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের ফোকাল পয়েন্ট ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন ও ইউনিট প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খানসহ সংশ্লিষ্ট সকলকে উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আগামী ১লা মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র টিম জিরোর সাফল্যে সংবর্ধনা জ্ঞাপন

খুবিতে দুর্লভ ‘কাইজেলিয়া’ বৃক্ষের চারা রোপণ

জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় খুবি শিক্ষার্থী সীমান্ত চৌধুরীর প্রথম স্থান অর্জন

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।