সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি এবং আইসিসিসিএম’র সাথে কোলাবরেশন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি এবং আইসিসিসিএম’র সাথে কোলাবরেশন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্টারন্যাশনাল কালচারাল কমিউনিকেশন সেন্টার, মালয়েশিয়া (আইসিসিসিএম) এর সাথে কোলাবরেশন সংক্রান্ত এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার বেলা ১১টায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় ফ্যাকাল্টি মোবিলিটি, স্টুডেন্ট ইন্টার্নশিপ, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম (ম্যান্ডারিং), জয়েন্ট পাবলিকেশনের বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে আন্ডারগ্র্যাজুয়েট, পোস্টগ্র্যাজুয়েট স্টুডেন্ট মোবিলিটি শুরু হবে বলে জানানো হয়।

সভায় আইসিসিসিএম এর পক্ষ থেকে বক্তব্য রাখেন মার্কেট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এন্ড প্রজেক্ট কো-অর্ডিনেটরর আইনিনা সোফিয়া। তিনি আইসিসিসিএম এর পক্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্দোনেশিয়া ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খানের সভাপতিত্বে ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শামীম আহসান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. তরুণ কান্তি বোস সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।