সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ইসলামী আন্দোলনের স্বাধীনতা দিবসের আলোচনা সভা | চ্যানেল খুলনা

খুলনায় ইসলামী আন্দোলনের স্বাধীনতা দিবসের আলোচনা সভা

রবিবার (২৬ মার্চ) দুপুর ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আই.এ.বি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলের নগর সভাপতি আব্দুল আউয়াল বলেন, ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) হল বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালে রাতের পর এই দিনে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেওয়া হয়েছিল দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।
তিনি বলেন, শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে আজও আমরা পূর্ণতা দিতে পারিনি। এখনও মানুষের মৌলিক অধিকারের জন্য লড়াই করতে হয়।ভোটবিহীন নির্বাচন,অনহারে জীবনযাপন, হত্যা, গুম,খুন, হানাহানিতে, দ্রব্যমূল্যের ক্রয়ক্ষমহীনতা যেন স্বাধীন বাংলার নিত্যকার ঘটনা।যা প্রমাণ করে দেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশ জনগণ স্বাধীনতার স্বাদ পায়নি।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্বাস আমীন, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার বন্দ, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, এস এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের মোঃ আল আমিন, ইসলামী যুব আন্দোলনের আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, মোঃ আব্দুস সালাম, আলফাত হোসেন লিটন, মোঃ আমজাদ হোসেন, মোমিনুল ইসলাম নাসিব প্রমুখ ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

দৈনিক প্রবাহ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।