সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) খুলনা নগরীর শেরে বাংলা রোডে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাদ্য তৈরি করায় বিউটি বিস্কুট বেকারীকে ২০ হাজার টাকা এবং করিমনগরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় নাইম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন দোকানে তদারকি করা হয়।

এ অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণের জন্য নিদের্শনা প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

নগরীর জলবায়ু স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নে ভূমি ব্যবহার ও আবাসন নিয়ে পরামর্শ কর্মশালা

সোনাডাঙ্গা বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি : কেডিএ চেয়ারম্যান

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।