সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় যুবলীগের সম্মেলনে শেখ সোহেলকে জনপ্রতিনিধি হিসেবে দেখার দাবী | চ্যানেল খুলনা

খুলনায় যুবলীগের সম্মেলনে শেখ সোহেলকে জনপ্রতিনিধি হিসেবে দেখার দাবী

খুলনা জেলা ও মহানগর যুবলীগ এর ত্রি বার্ষিক সম্মেলনে বঙ্গবন্ধু’র ভ্রাতুষপুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেলকে জনপ্রতিনিধি হিসেবে দেখার দাবী উঠেছে। মঙ্গলবার সকালে শুরু হওয়া সম্মেলনের সম্মানিত অতিথির বক্তব্যে প্রথম এই দাবী তোলেন বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। এরপরে সম্মানিত অতিথির বক্তব্য দিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল বক্তব্য দিতে আসলে সমাবেশ স্থল ও তার আশপাশের থাকা লক্ষাধিক নেতা তাকে জনপ্রতিনিধি হেসেবে দেখার দাবী তুলো শ্লোগান দিতে থাকেন। প্রায় ২০ থেকে ২৫ মিনিট এই দাবীতে শ্লোগান দেন নেতা কর্মীরা।

খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে খুলনা মহানগর যুবলীগ এর যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর সঞ্চালনায় ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র ও বাগেরহাট ০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএমএ মোজাম্মেল হক, এস এম কামাল, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র ও খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ জালাল উদ্দীন রুবেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. মোঃ শামীম আল আহসান সোহাগ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নানা বক্তব্যের মধ্যেও করোনা কালীন সময়ে শেখ সোহেল এর শেখ সোহেল অক্সিজেন ব্যাংক এর কার্যক্রম, রমজান মাস ব্যাপী নগরীতে ইফতার বিতরণসহ খুলনা বিভাগের যুবলীগকে সংগঠিত করতে তার ভূমিকার কথা তুলে ধরে শেখ সোহেলকে জনপ্রতিনিধি হিসেবে দেখার দাবী তোলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।