সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক | চ্যানেল খুলনা

খুলনায় শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

খুলনায় গ্যাস সিলিন্ডারের মুখ খুলে গায়ে আগুন ধরিয়ে সুজলা বিশ্বাস (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি শ্যামল কুমার বিশ্বাসের স্ত্রী। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর ফরাজী পাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের বাড়ির ২য় তলার ভাড়া বাসার রান্না ঘরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সুজলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার তালা গ্রামে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, ঘরের দরজা আটকে গায়ে আগুন দেন সুজলা। স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে গায়ের আগুন ও রুমের ভেতরের আগুন নিভিয়ে ফেলেন। তবে ঘটনাস্থলেই মারা যান সুজলা। এ ঘটনায় সুজলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওসি আরও জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

খুলনা বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

খুলনায় যুবককে আটকে রেখে মারধর, অভিযুক্তসহ আটক ৮

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।