সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান | চ্যানেল খুলনা

খুলনায় অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযান

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা ও ইন্ড্রাস্টিয়াল পুলিশ খুলনা এর যৌথ উদ্যোগে ৬ মার্চ (বুধবার) একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে খুলনা রেলওয়ে হাসপাতাল রোড এলাকার দেশ ড্রিংকিং ওয়াটার, প্রান্তিকা নিরালা এলাকার ইলোরা ড্রিংকিং ওয়াটার, ময়লাপোতার একতা ড্রিংকিং ওয়াটার,  নামীয় প্রতিষ্ঠান সমূহ অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন করায় এইসব প্রতিষ্ঠানের প্রায় ৫০০টি জার জব্দ/ধ্বংস করা হয়। এছাড়া লেবেলবিহীন আরও কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ টি জার জব্দ পূর্বক ধ্বংস করা হয়। বিএসটিআই খুলনা বিভাগীয় অফিসের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন হুসাইন এর সার্বিক নির্দেশনায় এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন এস এম আশিকুজ্জামান, সহকারী পরিচালক (পদার্থ), মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম), মোঃ মাহমুদুল হাসান রানা,  ফিল্ড অফিসার ( সিএম), দীপঙ্কর কুমার দত্ত, ফিল্ড অফিসার( সিএম), মো: হাফিজুর রহমান, পরিদর্শক ( মেট্রোলজি),  বিএসটিআই, খুলনা এবং ইন্ড্রাস্টিয়াল পুলিশ, খুলনা এর একটি টীমের সম্বন্বয়ে পরিচালিত হয়।  জনস্বার্থে বিএসটিআই, খুলনা এর এরূপ অভিযান অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

রবীন্দ্রনাথের ছবিতে কালি ও বিরূপ পোস্টার, ঘটনায় ক্ষুব্ধ নজরুল ইসলাম মঞ্জু

খুলনায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি’ তরুণদের ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করবে: রকিবুল ইসলাম

খুলনায় নাশকতার মামলায় সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপু কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।