সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় চ্যানেল টোয়েন্টি ফোরের এক যুগ পূর্তি উদযাপন | চ্যানেল খুলনা

খুলনায় চ্যানেল টোয়েন্টি ফোরের এক যুগ পূর্তি উদযাপন

চ্যানেল টোয়েন্টি ফোরের এক যুগ পূর্তি উপলক্ষে চ্যানেলের খুলনা অফিসের উদ্যোগে শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবে কেক কাটা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চ্যানেলটির সর্বাঙ্গীন মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন। তারা বলেন, চ্যানেল টোয়েন্টি ফোর শুরু থেকে দেশের দর্শকদের বস্তুনিষ্ঠ সংবাদের চাহিদা পূরণ করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি ও সাধারণ সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, খুলনা নাগরিক সমাজ এর সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, চ্যানেল টোয়েন্টি ফোরের খুলনার রিজিওনাল এডিটর মামুন রেজা, ক্যামেরাপার্সন মো. জাকারিয়া হোসেন তুষার প্রমুখ।

এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, নাগরিক নেতা এবং বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাপার্সনরা উপস্থিত ছিলেন। বিভিন্ন টিভি চ্যানেল ও সংগঠনের পক্ষ থেকে চ্যানেল টোয়েন্টি ফোরের খুলনার সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুয়েট ও কুয়েট-৮৮ ক্লাবের মধ্যে এন্ডোমেন্ট স্কলারশিপ ফান্ড গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধন

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।