সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ধর্মঘট প্রত্যাহার হয়নি | চ্যানেল খুলনা

খুলনায় ধর্মঘট প্রত্যাহার হয়নি

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করছে বাসচালক ও শ্রমিকরা।বৃহস্পতিবার সোনাডাঙ্গা কেন্দ্রিয় বাস টার্মিনাল, রয়্যাল ও শিববাড়ির মোড় এলাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অধিকাংশ বাস কাউন্ডার বন্ধ রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ১৮ নভেম্বর পরিবহন ধর্মঘট শুরু করে বাস চালকরা।এদিকে, টানা পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ পড়েছে। যাত্রীসংখ্যাও স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে। তবে সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন ট্রেনে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সহকারী সম্পাদক মো. জিয়াউর রহমান মিঠু  বলেন, খুলনায় এখনও বাস চলাচল শুরু হয়নি। বুধবার রাতে মালিক ও শ্রমিক নেতারা ঢাকায় গেছেন। মন্ত্রণালয়ে ট্রাক মালিক শ্রমিকদের সঙ্গে সভা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার পরে বৈঠক হবে। সেখান থেকে সিদ্ধান্ত হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।