সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান | চ্যানেল খুলনা

খুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান

খুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নগরীর বড় বাজারে আজ (সোমবার) দুপুরে বাজার তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় চাল, ডাল, আটা, ময়দা, তেল, চিনি, মসলা জাতীয় পণ্য, ফলের দোকান এবং বীজ বিক্রয় কেন্দ্রগুলোয় খুলনা জেলা প্রশাসন এবং কৃষি বিপণন দপ্তরের সমন্বয়ে অভিযান পরিচলনা করা হয়।

অভিযানকালে ব্যবসায়িক লাইসেন্স না থাকা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য ও বীজ বিক্রি, সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার বিবি করিমুন্নেসা, জেলা সিনিয়ন কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জীসহ সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার গ্রেপ্তার ৩

খুলনায় আজমুল হত্যার আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

ভাত চুরির অভিযোগে পিটুনি, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনায় ৪৪ লাখ টাকার মশার ওষুধে মরেনি ১৫% লার্ভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।