সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মা ইলিশ সংরক্ষণে অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল বিনষ্ট | চ্যানেল খুলনা

খুলনায় মা ইলিশ সংরক্ষণে অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল বিনষ্ট

প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ”। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রেখেছে খুলনা জেলা মৎস্য দপ্তর।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর আওতায় খুলনা জেলার রুপসা, ভৈরব,আতাই ও মধুমতি নদীতে জেলা মৎস্য অফিসার জয়দেব পাল এর নেতৃেত্ব অভিযান পরিচালনা করা হয় । অভিযানে অবৈধ আনুমানিক ৭৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে ৪নং ঘাট এলাকায়পুঁড়িয়ে বিনষ্ট করা হয়। এর আগে ১৩ অক্টোবর খুলনা জেলার রূপসার আঠারোবেঁকী ও আতাই নদীতে অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, নদীতে ইলিশ মাছ শিকারীদের মাছ শিকারে বিরত রাখতে মৎস্য দপ্তর, উপজেলা ও জেলা প্রশাসনের সাথে পুলিশ, নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালিন সময় উপস্থিত ছিলেন খুলনা জেলার রুপসার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বাপী কুমার দাস, এবং দাকোপ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান ছাড়াও উপস্থিত ছিলেন খুলনা কোস্ট গার্ডের একটি চৌকস দল।

উল্লেখ্য ইলিশ মাছ শিকার থেকে প্রান্তিক জেলেদের ভিজিএফ এর আওতায় প্রত্যেককে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ শিকার থেকে বিরত রাখতে বিশেষভাবে প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সন্ত্রাস দমনে ‘ক্রসফায়ার’-এর প্রয়োজন নেই: খুলনায় আইনমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে: হুইপ বকুল

দিঘলিয়ায় তিনতলা ভবন থেকে পড়ে চোরের মৃত্যু

খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের নিরঙ্কুশ জয়

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

খুলনা বিভাগে হামের উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।