সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর‌ সকাল ১০ টার‌ সময়  মৎস্যবীজ উৎপাদন খামার, গল্লামারী, খুলনায় খুলনা জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে মৎস্যসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।  এ সময় ঢাকা হতে জুমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক।  মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকতাগন এ সময় সংযুক্ত ছিলেন। মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক মোঃ তোফাজউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণশুনানিতে সভাপতিত্ব করেন জয়দেব পাল, জেলা মৎস্য অফিসার, খুলনা। খুলনা জেলার ৯ টি উপজেলার মৎস্যচাষি, মৎস্যজীবী, ডিপো মালিক, আড়তদার, খাদ্য বিক্রেতা, বরফকল মালিক, উদ্যোক্তাসহ অন্যান্য সুফলভোগী এ সময় উপস্থিত থেকে তাদের দাবী পেশ করেন। মাঠ পর্যায়ের চাষিরাও জুমে যুক্ত হয়ে তাদের অভিযোগ ও দাবী তুলে ধরেন। সরকারি সেবায় জবাবদিহিতা বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

দেশে অনলাইন জুয়া ও মাদক এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি : বিভাগীয় কমিশনার

খুলনায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

খুলনায় রান্নার সময় গরুর মাংসের রং যে কারণে সবুজ হয়েছিল

খুলনায় ডেঙ্গুতে দুই ও হামে একজনের মৃত্যু

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।