সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় যাত্রীবাহী বাস থেকে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ | চ্যানেল খুলনা

খুলনায় যাত্রীবাহী বাস থেকে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

খুলনায় যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ মো. আবু কালাম (৪৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মে) দুপুরে নগরীর সাচিবুনিয়া মোড় এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাস থেকে তাকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লবনচরা এলাকায় অভিযান চালিয়ে ইমাদ পরিবহনের একটি বাস থেকে আবু কালাম নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়েছে। এ সময় তার জুতার মধ্য থেকে ৬টি বড় ও একটি ছোট স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৭৫০ গ্রাম। যায় আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। আটক আবু কালাম ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. আলী আহমেদের ছেলে।

তিনি আরও জানান, আবু কালাম ঢাকা থেকে স্বর্ণ নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল। সে প্রতি মাসে ৫/৬ বার স্বর্ণ ঢাকা থেকে সাতক্ষীরা নিয়ে যায়। শুধু আবু কালামই নয়, অনেকেই স্বর্ণ চোরাকারবারীর সঙ্গে জড়িত। আমরা অনুসন্ধান করছি। গত মাসেও ১২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছিল। এর সঙ্গে জড়িত গড ফাদারদের আটক করে আইনের আওতায় আনা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা রেঞ্জে সাত দিনে গ্রেপ্তার ১ হাজার ৪৩৪ জন

শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে আগুন দিয়ে পালাল দুই যুবক

খুলনায় মহান বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

খুলনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তিন যুবক আটক

খুলনা জেলা জজ আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ, বিস্ফোরিত হয়নি

খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস বন্ধ, কাউন্টার থেকে মুছল ‘টুঙ্গিপাড়া’ নাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।