সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত অনশন করবে বিএনপি | চ্যানেল খুলনা

খুলনায় শনিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত অনশন করবে বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে শনিবার (১৪ অক্টোবর) সারা দেশের ন্যায় খুলনা মহানগর ও জেলা বিএনপি অনশন করবে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কেডি ঘোষ রোডস্থ দলের কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি পালিত হবে বলে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছেন।

কর্মসুচিকে প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।

অনশন কর্মসূচি সফল করতে মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। একই সাথে সংবাদ সংগ্রহের জন্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও ক্যামেরাম্যানদের যথাসময়ের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।