সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৮ জন হোম কোয়ারেন্টাইনে | চ্যানেল খুলনা

খুলনায় ৮ জন হোম কোয়ারেন্টাইনে

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় বিদেশ ফেরত ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সম্প্রতি সিঙ্গাপুর, ইতালি, ওমান ও ভারত থেকে দেশ থেকে ফিরেছেন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে খুলনার তেরখাদা উপজেলাতেই রয়েছেন ৩জন। যারা সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরেছেন। এছাড়া খুলনার দাকোপ উপজেলার রয়েছেন দু’জন। এর মধ্যে একজন ওমান থেকে এবং অপরজন ভারত থেকে এসেছেন। দিঘোলিয়ায় ইতালি ফেরত একজন এবং ডুমুরিয়ায় স্থানীয় ২জনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, বিদেশ ফেরতদেরকে তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখিত ৭জনও নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনাভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত: ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
খুলনা জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, জেলা-উপজেলায় করোনা ইউনিট এবং আইসোলেশন ওয়ার্ডগুলো ফাঁকা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

চিকন শরীর? স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে যা করবেন

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।