সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন | চ্যানেল খুলনা

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ) এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৮ জুন) অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক সুমন আহমেদকে সভাপতি ও আহমদ মুসা রঞ্জুকে সাধারণ সম্পাদক পুননির্বাচিত করা হয়। সোমবার (১০ জুন) সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনার ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি নূর হাসান জনি ও শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও আনিছুর রহমান কবির, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, ইয়াছিন আরাফাত রুমি ও রকিবুল ইসলাম মতি প্রমুখ।

উল্লেখ্য, শনিবার (৮জুন’২০২৪) খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য’র সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সুমন আহমেদকে সভাপতি ও আহমদ মুসা রঞ্জুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তখন পরবর্তী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব পুন:নির্বাচিত সভাপতি ও সম্পাদকের উপর অর্পণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।