সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার ফাঁদ! | চ্যানেল খুলনা

খুলনা জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার ফাঁদ!

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের দাপ্তরিক মোবাইল নম্বর ক্লোন করে অর্থ হাতিয়ে নিতে প্রতারণার ফাঁদ পেতেছে দুষ্কৃতিকারীরা। আজ সোমবার (১৮ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনার দাপ্তরিক মোবাইল ফোন নম্বর ০১৩২২৮৭৫৫০০ ক্লোনপূর্বক অজ্ঞাত এক/একাধিক দুষ্কৃতকারী অর্থ সহায়তা চেয়ে বিভিন্ন ব্যক্তিকে টেলিফোনিক বার্তা প্রদান করছে এবং চাহিত অর্থ ০১৯৩৯০৪০৬২৪ নগদ/বিকাশ নম্বরে প্রেরণের অনুরোধ জানাচ্ছে মর্মে বিষয়টি জেলা প্রশাসনের গোচরীভূত হয়েছে।
এবিষয়ে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতোমধ্যে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

এ প্রেক্ষিতে, কোন ব্যক্তি অর্থ সহায়তা চেয়ে জেলা প্রশাসনের বরাতে কোন ক্ষুদে বার্তা (এসএমএস) বা টেলিফোনিক বার্তা প্রদান করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসনের যে কোন দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী জিহাদ গ্রেফতার

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

খুলনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।