সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ | চ্যানেল খুলনা

খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। রূপসা উপজেলার সৈয়দ আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা (ডিগ্রি) গালার্স কলেজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এস,এম আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য শেখ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের লেভেল অফিসার মঈনুল ইসলাম পলাশ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য হোসনেয়ারা বেগম ও যুব রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের যুব-প্রাধান মাহমুদুল ইসলাম সনেট। বক্তব্য রাখেন ও উপস্থিত
ছিলেন সহযোগী অধ্যাপক সুরাইয়া দীপা, মঈনুল ইসলাম আল-ফারুক, সঞ্জয় সরকার, প্রশিক্ষক ছিলেন বিডিআরসির জাতীয় প্রশিক্ষক মোঃ তৌফিকুল ইসলাম, জেলা যুব রেডক্রিসেন্ট সোসাইটির উপ-যুবপ্রধান-১ শেখ আল আমিন, উপ-যুবপ্রধান-২ আল-আমিন তারেক, প্রশিক্ষণ বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, জনসংখ্যা ও পরিকল্পনা বিভাগীয় প্রধান জুবায়ের হাসান সৈকত। এছাড়া উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সদস্য লুবাইনা সুলতানা, বায়জিদ ফয়সাল, রুমানা ইয়াসমিন মৌ এবং কলেজের শিক্ষক মন্ডলী। প্রশিক্ষণে ৪৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসায় শক, মূর্ছা, ফিট, অজ্ঞান, কৃত্রিম শ্বাস-প্রশ্বাস, রক্তপাত ও রক্তপাত বন্ধের উপায়, পোড়া ও বৈদ্যুতিক আঘাত, হাড় ভাঙ্গা ও অনড়করন এবং ক্ষত ও ক্ষতের পরিচর্যা বিষয়ের ধারনা দেওয়া হয়।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের নগরীর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শনে কেসিসি প্রশাসক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক খুলনা আসছে রবিবার

সাবেক যুবদল নেতা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় দোয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।