সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিএসটিআই’র আগস্ট মাসে ১৮টি অভিযানে ২৩টি মামলা | চ্যানেল খুলনা

খুলনা বিএসটিআই’র আগস্ট মাসে ১৮টি অভিযানে ২৩টি মামলা

আগস্ট মাসে খুলনায় বিএসটিআই’র উদ্যোগে ১৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এতে মোট ২৩টি মামলা দায়ের করা হয় এবং ৩,০৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) বিএসটিআই খুলনা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে থেকে আরো জানা যায়, জনস্বার্থে মানসম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে খুলনায় বিএসটিআই’র উদ্যোগে আগষ্ট মাসে মহানগরীসহ এ বিভাগের বিভিন্ন জেলা/উপজেলাসমূহের হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ১৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্টে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ লঙ্ঘণের দায়ে মোট ২৩টি মামলা দায়ের করা হলে সংশ্লিষ্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ৩,০৭,০০০ টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তি করেন।

উক্ত সময়ে নজরদারিতে থাকা ২২ টি খোলা বাজার ও কারখানা হতে ২১ টি নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়া বাজারে বিক্রিত আপেল, আঙুর, বেদানা, মাল্টা, কমলা ইত্যাদি ও মৌসুমি ফলমুলের নমুনা পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি সনাক্ত হয়নি। বিএসটিআই’র এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।