সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতবার সকাল ১০টায় খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদের সভাপতিত্বে খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও পাসপোর্ট ইস্যু সেবা সহজীকরণের জন্য পরিচালক উপস্থিত স্টেকহোল্ডারদেরকে বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করেন।

এসময় খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ বলেন, সেবা প্রত্যাশীরা অসন্তুষ্টি বা সংক্ষুব্দ থাকলে তারা অভিযোগ করতে পারবেন। তিনি আরো জানান, প্রত্যেক অফিসে একজন অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা আছেন এই নিষ্পত্তি কর্মকর্তার নিকট অভিযোগ করতে পারবেন সেবা প্রত্যাশীরা। খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের আঙ্গীনা খোলা জায়গায় সেবা প্রদান প্রতুশ্রুতি প্রদর্শন করা আছে। প্রতিশ্রুত সেবা নিয়মানুযায়ী নির্ধারিত সময়ে না পেলে অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নিকট অভিযোগ করতে পারবেন। অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নিকট লিখিতভাবে, ই-মেইল এবং পাসপোর্ট অধিদপ্তরের হটলাইন নাম্বারে অভিযোগ করতে পারবেন।

এছাড়া তিনি সভায় উপস্থিত স্টেকহোল্ডারদের কাঙ্খিত সেবা দ্রুততার সাথে সমাপ্ত করার ব্যবস্থা করে দেন।
সভায় উপপরিচালক ফাতেমা বেগমসহ অন্যান্য কর্মকর্তা ও স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রক্ষা পেল সিটি মেডিকেল হাসপাতাল : দ্রুত চালুর ঘোষণা হুইপ বকুলের

সোনাডাঙ্গা সোলার পার্ক চালু করে নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নগর গড়ার দাবি

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

নয়াবাটি বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।