সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি | চ্যানেল খুলনা

খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক এবং আযম খান কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জিএম সালাউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। সোমবার (৬ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় ব্রেনস্ট্রোকজনিত কারনে অসুস্থ হয়ে শহীদ শেখ আবু নাসের হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি মা, ভাই, বোন, স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ এশা নামাজের জানাযা শেষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নিজ বাড়িতে দাফন করা হয় তাকে।

জিএম সালাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। শোক বিবৃতিতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সাথে সাথে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে খুলনা মহানগর ছাত্রলীগ।

শোক বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় সাসের আঞ্চলিক কার্যালয় ও ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনায় বিডি ন্যাশনাল ট্রফি সিজন ৪ এর পুরস্কার বিতরণ

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।