সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগর যুবলীগের সভাপতি পদে পলাশ ও সাধারণ সম্পাদক সুজন নির্বাচিত | চ্যানেল খুলনা

খুলনা মহানগর যুবলীগের সভাপতি পদে পলাশ ও সাধারণ সম্পাদক সুজন নির্বাচিত

খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি বার্ষিল সম্মেলনে মহানগর যুবলীগ এর দ্বিতীয় অধিবেশনে সফিকুর রহমান পলাশ সভাপতি ও শেখ শাহাজালাল হোসেন সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নগরীর ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশের আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, মুজিবর রহমান চৌধুরী নিক্সন এমপি, রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. শামীম আল আহসান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ গ্রন্থনা ও প্রকাশনা নবীরুজ্জামান বাবুসহ কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দসহ খুলনা মহানগর যুবলীগের ৫০৯ জন কাউন্সিলর।
সভার সভাপতি তার বক্তব্যের শুরুতে খুলনা মহানগর যুবলীগ এর আহবায়ক কমিটি বিলুপ্ত করেন। তারপর তিনি নগর যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে। এ কারনে সংগঠনকে গতিশীল করতে হবে।
সভায় সভাপতি পদে সফিকুর রহমান পলাশ এর নাম প্রস্তাব করেন খুলনা মহানগর যুবলীগের কাউন্সিলর এ্যাডঃ আল আমীন উকিল, সমর্থন দেন শেখ মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজন এর নাম প্রস্তাব করেন খুলনা মহানগর যুবলীগের কাউন্সিলর কাজী কামাল হোসেন সমর্থন করেন রোজী ইসলাম নদী। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্যকোন নাম প্রস্তাব না হওয়ায় সভাপতি পদে সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজন নির্বাচিত হন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে তৎপরতা চলছে: রিজভী

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।