সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল | চ্যানেল খুলনা

খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল

আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল কে।
গতকাল রবিবার (১৫ জানুয়ারী) রাতে খুলনা গোয়ালখালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কমিটির এক যৌথ সভা নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, শেখ হাসান ওবায়দুল করিম, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, হাদিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মাওঃ মাহবুবুল আলম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, বিডিআর আল আমিন, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, আব্দুস সবুর, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাহাদী হাসান মুন্না, সংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানা সভাপতি আবু তাহের, সোনাডাঙ্গা সভাপতি মোঃ ইমরান হোসাইন, সেক্রেটারী রবিউল ইসলাম তুষার, দৌলতপুর থানার সেক্রেটারি নিজাম উদ্দিন মল্লিক, খালিশপুর থানার সেক্রেটারি হাফিজুর রহমান, লবণচরা থানার সভাপতি দ্বীন ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদের পক্ষ থেকে মেয়র এর নাম ঘোষণা করেন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, যাহা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

উপজেলা ও পৌরসভা নির্বাচনে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপির

যে এলাকায় মন্ত্রী নেই, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না : গোলাম পরওয়ারের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।