সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খেলাধুলার মাধ্যমে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায় : তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

খেলাধুলার মাধ্যমে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায় : তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা শিক্ষার্থীর কর্তব্য ও দায়িত্ব। খেলাধুলার মধ্যদিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করা সম্ভব।
মেয়র আজ (রবিবার) বিকালে জিলা স্কুল মাঠে ৫১তম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে গুরুত্বের সাথে লেখাধুলা করা দরকার। শারীরিকভাবে অসুস্থ থাকলে কর্মময় জীবন লাভ করা যায় না। সরকার খেলাধুলাকে গুরুত্ব দিয়ে জেলা ও উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করেছে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় অনুপ্রাণিত করতে হবে। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। খেলার জয় ও পরাজয় মেনে নিয়েই শিক্ষার্থীদের সামনে এগুতে হবে।
খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। পরে সিটি মেয়র বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

খুলনায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মাঠে খুলনা বিএনপি, দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ও কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।