সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
গণমাধ্যমকর্মী আইন সংশোধনে খসড়া প্রস্তাব চূড়ান্ত | চ্যানেল খুলনা

গণমাধ্যমকর্মী আইন সংশোধনে খসড়া প্রস্তাব চূড়ান্ত

সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইনের বিভিন্ন ধারার সংশোধনের প্রস্তাব নিয়ে সাংবাদিক সংগঠনগুলো খসড়া চূড়ান্ত করেছে। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ৬টি সংগঠনের নেতৃবৃন্দ এক সভায় এ খসড়া চূড়ান্ত করে।
সভায় গণমাধ্যমকর্মী আইনের বিভিন্ন ধারা নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর নেতারা মতামত ব্যক্ত করেন এবং আইনের বিভিন্ন ধারা সংশোধন, পরিমার্জন ও সংযোজন করেন।
বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএফইউজে মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, বিএফইউজের সহ-সভাপতি মধুসূদন মন্ডল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, বিজেসির মহাসচিব শাকিল আহমেদ, বিজেসির ট্রাস্টি রাশেদ আহমেদ, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফারাজি, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, টিসিএ-এর সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জীবন।
সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরীর পিতা এহতেশাম হায়দার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।