সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৩জন | চ্যানেল খুলনা

গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৩জন

চ্যানেল খুলনা ডেস্কঃ গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩৩জন আর খুলনা জেলায় হয়েছে ২০জন। এ নিয়ে বিভাগের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দু’হাজার ২২২জনে। এর মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৫৪২জনকে আর ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৪২জনকে। ৩৮জনকে রেফার্ড করা হয়েছে ঢাকায়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সহকারী পরিচালক(রোগ নিয়ন্ত্রণ) ডা: ফেরদৌসী আক্তার বলেন, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের মোট ১৩৩জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ১৩১জনই ভর্তি হয় সরকারি হাসপাতালে আর মাত্র দু’জন ভর্তি হয় বেসরকারি হাসপাতালে। খুলনায় ২০জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮জন, জেনারেল হাসপাতালে একজন এবং সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী ভর্তি হয়। এছাড়া বাগেরহাট জেনারেল হাসপাতালে ৮জন, সাতক্ষীরায় ১৬জন, যশোরে ৩০জন, ঝিনাইদহে ১৫জন, মাগুরায় পাঁচজন, নড়াইলে ১৬জন, কুষ্টিয়ায় ১৩জন, চুয়াডাঙ্গায় দু’জন এবং মেহেরপুরে আটজন রোগী ভর্তি হয়।
খুলনার সিভিল সার্জন ডা: এএসএম আব্দুর রাজ্জাক বলেন, খুলনায় এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯০জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

ভাত চুরির অভিযোগে পিটুনি, খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনায় ৪৪ লাখ টাকার মশার ওষুধে মরেনি ১৫% লার্ভা

প্রধানমন্ত্রীর নির্দেশে সুবিধা বঞ্চিতদের স্বাবলম্বী হতে সাহায্য করবে কেডিএ

খুলনায় শিশুদের বাজেট বরাদ্দ নিয়ে কেসিসির কর্মপরিকল্পনা সভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।