সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গন্ডার বাড়ছে পশ্চিমবঙ্গে | চ্যানেল খুলনা

গন্ডার বাড়ছে পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা ক্রমেই বৃদ্ধির কারণে বিচরণভূমি বাড়ানো হচ্ছে। নতুন করে উত্তরের এই জাতীয় উদ্যানে ৩০০ হেক্টর জমিতে গন্ডারের জন্য তৃণভূমি তৈরি হচ্ছে।সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, জলদাপাড়ায় দ্রুত গন্ডারের সংখ্যা বাড়ছে। সবশেষ শুমারিতে উত্তরের এই জাতীয় উদ্যানে ২৯২টি গন্ডার পাওয়া গেছে। এদের মধ্যে ১০১টি পুরুষ এবং ১৩৪টি স্ত্রী গন্ডার ছিল।

জলদাপাড়া জাতীয় উদ্যানের আয়তন প্রায় ২১৬ বর্গ কিলোমিটার। এই বনাঞ্চলের প্রায় অর্ধেক এলাকায় গণ্ডারের বসবাসের পরিবেশ রয়েছে। কিন্তু গণ্ডারের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সেখানে বিচরণভূমি বৃদ্ধি করা হচ্ছে। দুই মাস আগে এই কাজ শুরু হয়েছে। বর্তমানে তৃণভূমি তৈরির কাজ শেষের দিকে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এই তৃণভূামি গণ্ডারে জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও সন্দীপ বেরওয়াল জানান, জলদাপাড়া জাতীয় উদ্যানের উদ্যানে প্রায় ৩০০ হেক্টর জমিকে গন্ডারের বসবাসের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

সৌদি আরবের সব বিমানবন্দরে হামলার হুমকি দিল হুতি গোষ্ঠী হুমকি দিলো হুতিরা

রেকর্ড উচ্চতা থেকে ২৮ শতাংশ কমেছে স্বর্ণের দাম

শিখ নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

২০১৭ সালে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করে মিয়ানমার বাহিনী: আইসিজে

পুতিনকে অভ্যর্থনায় প্রতিনিধি, ট্রাম্পকে স্বাগত জানাতে নিজেই গেলেন শি

‘তিনি এখন আমার বন্ধু’, সাবেক প্রেমিকাকে নিয়ে রাহুলের স্মৃতিচারণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।