সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ | চ্যানেল খুলনা

গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

দীর্ঘ ১৯ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার (১৯ মে) ঐতিহাসিক রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হবে।
সম্মেলন ঘিরে এরই মধ্যে ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে ছেয়ে গেছে শহর। জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। রাজবাড়ী মাঠে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের প্রতি যারা নিবেদিত তাদের মূল্যায়ন হবে বলে আশা তৃণমূল নেতাকর্মীদের। সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্মেলনে ৩০০ জন কাউন্সিলর ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নিবেন।
সর্বশেষ ২০১৬ সালের ১৩ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপিকে সভাপতি এবং ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে। ২০১৭ সালের ২২ জুলাই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।