সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গুসি শান্তি পুরস্কার পাওয়ায় শিক্ষামন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন | চ্যানেল খুলনা

গুসি শান্তি পুরস্কার পাওয়ায় শিক্ষামন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জনসেবা ও কূটনীতি ক্ষেত্রে এশিয়ার নোবেল প্রাইজখ্যাত ফিলিপাইনের মর্যাদাপূর্ণ গুসি শান্তি পুরস্কার পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, শিক্ষামন্ত্রীর এ অর্জন তাঁর প্রজ্ঞা, দক্ষতা, নিষ্ঠা ও সশ্লিষ্ট ক্ষেত্রে নিবেদিতপ্রাণ ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই প্রাপ্তি আমাদের জন্য অনুপ্রেরণা জোগাবে। তিনি শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব শান্তি ও অগ্রগতিতে যারা অবদান রাখেন এমন ব্যক্তি এবং সংস্থাকে গুসি শান্তি পুরস্কারটি ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত গুসি পিস প্রাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে আইডিএম-এ ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত

খুলনা মহানগরী জামায়াতের থানা আমীর ও সেক্রেটারি সম্মেলন

জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র টিম জিরোর সাফল্যে সংবর্ধনা জ্ঞাপন

খুবিতে দুর্লভ ‘কাইজেলিয়া’ বৃক্ষের চারা রোপণ

জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় খুবি শিক্ষার্থী সীমান্ত চৌধুরীর প্রথম স্থান অর্জন

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।