সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

চাকুরী জাতীয়করণের বিষয়টি সংসদে উত্থাপনের জন্য স্মারকলিপি প্রদান করেছেন পাইকগাছার গ্রাম পুলিশরা। স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেছেন তৃণমূল পর্যায়ের আইন শৃঙ্খলায় নিয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ এর সদস্যরা।

স্মারকলিপির মাধ্যমে গ্রাম পুলিশরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে নিজ উদ্যোগে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের আদেশ প্রদান করেন। যা ১৯৭৬ সালে ১৭/০১/১৯৭৬ তারিখের এস/১/১ ইউ-৫/৭৬/১৮/১(৬৬) নং স্মারকে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ হতে প্রতিটি জেলায় প্রেরণ করা হয়। জাতির পিতার সেই আদেশের পরিপত্রটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এটা অত্যান্ত দুঃখ জনক। স্মারকলিপির মাধ্যমে বঙ্গবন্ধুর আদেশ অনুযায়ী বাংলাদেশ গ্রাম পুলিশে কর্মরত ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকুরী জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি মহান সংসদে উত্থাপনের জন্য সংসদ সদস্যের নিকট আহ্বান জানান গ্রাম পুলিশরা।

তারা বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জনগণের পাশাপাশি সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানের উন্নয়ন হচ্ছে। অথচ গ্রামীণ আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়ন চরমভাবে উপেক্ষিত। এ বাহিনীর সদস্যরা সরকারের আদেশ ও নির্দেশ অনুযায়ী ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে, একই সাথে ৭০ প্রকারের কাজ করে থাকে। কিন্তু দুঃখের বিষয় এ বাহিনীর সদস্যরা শ্রমের মূল্য সঠিকভাবে পায়না। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে বর্তমানে দফাদাররা বেতন পান ৭ হাজার টাকা এবং মহল্লাদার ৬ হাজার ৫শত টাকা। সামান্য এই ভাতার অর্ধেক প্রদান করে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদ। মন্ত্রণালয়ের অংশ নিয়োমিত পরিশোধ করা হলেও বেশিরভাগ ইউনিয়ন পরিষদ ভাতা প্রদানে কালক্ষেপন করে থাকে। বর্তমান বাজার মূল্যের কথা বিবেচনা করে গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধুর আদেশ অনুযায়ী চাকুরী জাতীয় করণের দাবী জানান গ্রাম পুলিশরা।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আফসার আলী সানা ও সাধারণ সম্পাদক কালিপদ সরকার সহ সকল সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

খুলনায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু

খুলনা জেলা পরিষদের নতুন প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী)

খুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচি

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।