সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কালাবগী ঝুলন্ত পাড়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা | চ্যানেল খুলনা

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কালাবগী ঝুলন্ত পাড়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

Oplus_0

Oplus_0

খুশিতে চোখের পানি যেন বানের জোয়ারের মত ভাসছিলো। জন্মই যেন আমাদের আজন্ম পাপ। বেঁচে থাকার ন্যূনতম আশা করাও যেখানে বিলাসিতা। পৈত্রিক ভিটা- মাটি শিবসার গর্ভে। সুন্দরবনের কোলঘেঁষে বসবাসরত এখানকার মানুষের জীবনধারা শুধুই কষ্টে গাঁথা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জোয়ার-ভাটা আর প্রকৃতির বৈরিতার সাথে নিরন্তর সংগ্রামই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সম্প্রতি উপকূলে আঘাত হানা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও পানির স্রোতে সহায়-সম্বল ভেসে যাওয়ার পর কেউ আমাদের সাহায্যার্থে এগিয়ে আসেনি। আপনাদের সাহায্য যেন স্বয়ং বিধাতার নিকট থেকে প্রাপ্ত আশির্বাদ। খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগী ঝুলন্তপাড়ার টোঙ ঘরে বসবাসরত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে সাদা খাম হাতে পেয়ে কথাগুলো বলছিলেন সত্তরোর্ধ মুনসুর গাজীসহ সাহায্যপ্রাপ্ত একাধিক মানুষ।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সদস্যদের নিজস্ব অর্থায়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুক্রবার (৭ জুন) এই সহায়তা প্রদান করা হয়।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ দুর্গতদের ঘরে ঘরে পৌঁছে তাদের দুর্দশার কথা শোনেন এবং সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। সংগঠনের খুলনা মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সার্বিক তত্ত্বাবধানে এই মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন উপদেষ্টা রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলু, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ হুমায়ুন কবির বালী, যুগ্ম-সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির ও আজাদুল হক আজাদ। সহযোগিতা করেন মাওলানা আব্দুস সাত্তার, এম এ সাদী এবং সালাউদ্দিন মিন্টু।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

মসজিদ মিশন খুলনা মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলন

খুলনায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় জামায়াতের রুকন শিক্ষা শিবির, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা

জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’

সরকার সব সময় জনগণের পাশে থাকতে চায় : আলি আসগার লবি

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, সহমর্মিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।