সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিংড়িতে অপদ্রব্য পুশ: ৮জনকে প্রায় পৌনে দু’লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

চিংড়িতে অপদ্রব্য পুশ: ৮জনকে প্রায় পৌনে দু’লাখ টাকা জরিমানা

চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৮ জনকে এক লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের বিভিন্ন মেয়দে সাজাও প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পাটকেলঘাটা উপজেলা দলুয়া বাজার এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উল্লিখিত বাজারের কয়েকজন ব্যবসায়ী চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ৮ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে নারায়ন চন্দ্র মন্ডল ও নিত্য নন্দন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা এবং বিশ্বনাথ মন্ডল ও রবিন মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাকীদের অর্থদণ্ডের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এ সময়ে বাকী ৪ জন ব্যবসায়ীর নিকট থেকে ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।