সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

চিতলমারীতে অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে প্রিয়ংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৬০ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় বড়বাঁক ফাউ-েশন কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেবনারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক বিন্দু প্রসাদ বিশ্বাস প্রমুখ। এ সময় ফাউ-েশনের কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগীসহ সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন রামপাল থানার ওসি

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক

রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদন্ড

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।