সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা মল্লিককে সংবর্ধনা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা মল্লিককে সংবর্ধনা প্রদান

বাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যা নিকেতন চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুলতানা মল্লিক সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) বিকাল ৩ টায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পক্ষ থেকে বিদ্যালয় সেমিনার হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ সাহিদুজ্জামান, মোঃ হায়াত আলী, মোঃ বাবুল হোসেন, রেফাজুল মল্লিক, ডালিয়া আক্তার, শিক্ষক প্রতিনিধি আয়শা আক্তার, নমিতা ব্রহ্ম, মেত্তাউল রহমান তালুকদার, সিনিয়র শিক্ষক সুনীতি কির্ত্তুনীয়া, অপর্ণা রানী গোলদার প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।