সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে এ্যাড. কালিদাস বড়াল স্মরণে ২ দিন ব্যাপী বই মেলা | চ্যানেল খুলনা

চিতলমারীতে এ্যাড. কালিদাস বড়াল স্মরণে ২ দিন ব্যাপী বই মেলা

‘শোক হোক শক্তি, বই হোক নিত্য সঙ্গী, এসো বই পড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রাখে বাগেরহাটের চিতলমারীতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা প্রয়াত এড কালিদাস বড়ালের ২৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কলেজ মিলনায়তনে দুই দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের সহযোগিতায় ও কালের কন্ঠ শুভ সংঘ এবং বড়াল কলেজ সবুজ সাথী সংগঠনের উদ্যোগে এ বই মেলার আয়োজন করা হয়। শনিবার দুপুর ২ টায় এ বই মেলার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়। এ সময় সরকারী কচুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সমীর কান্তি বাগৈ চিতলমারীর দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি কপিল ঘোষ, শুভ সংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি অসীম বিশ্বাস মিলন, বড়াল কলেজ সবুজ সাথী সংগঠনের অন্যতম সংগঠক মাধব ব্রহ্মসহ কলেজের সকল অধ্যাপকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।