সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে কর্মহীন ৯৫৩ দুঃস্থ পরিবারকে অর্থ সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে কর্মহীন ৯৫৩ দুঃস্থ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

বাগেরহাটের চিতলমারীতে কঠোর লকডাউনে বড়বাড়িয়া ইউনিয়নের কর্মহীন চায়ের দোকানদার, সেলুন মালিক, ভ্যান চালকসহ ৯৫৩ দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ থেকে কর্মহীন দুঃস্থ পরিবারগুলোর মাঝে ৫শ ও ১ হাজার টাকা করে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। রোববার সকাল ১০ টায় বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বড়বাড়িযা ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ সর্দার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, ইউপি সদস্য মোঃ কায়েম আলী শেখ, মহাসিন মোল্লা প্রমুখ।

এ ব্যাপারে বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ সর্দার বলেন. বাগেরহাট-১ আসনের সংসদ শেখ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতায় আমরা অসহায় দুঃস্থ পরিবারগুলোর মাঝে এ সহযোগিতা অব্যহত রেখেছি। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল দুঃস্থ ও কর্মহীন অসহায় পরিবার গুলোকে এ সহযোগিতার আওতায় আনা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।