সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা

বাগেরহাটের চিতলমারীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সেমিনার হলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত ইউএনও বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, অর্চনা দেবী বড়াল ঝর্ণা, কাজী আবু শাহীন, ওলিউজ্জামান জুয়েলসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ। সভায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।