সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন এমপি নির্বাচিত হওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীন এমপি নির্বাচিত হওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে পঞ্চম বারের মত সরকার গঠন করায় ও বাগেরহাট-১ আসনে টানা ষষ্ঠ বারের মত শেখ হেলাল উদ্দীন এমপি নির্বাচিত হওয়ায় চিতলমারী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় চিতলমারী দাখিল মাদ্রাসার হেফজ খানায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখার জন্য শেখ পরিবারের সকল সদস্যদের সার্বিক সফলতা ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চিতলমারী দাখিলা মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলীর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা এস এম ইদ্রিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহ-সুপার জাকির হুসাইন, হাফেজ বোরহান উদ্দীনসহ মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।