সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে দুই দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

চিতলমারীতে দুই দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে শৈলদাহ এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিনে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি আলম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, বাগেরহাট জেলা পরিষদ সদস্য ওলিউজ্জামান, চিতলমারী একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তায়জুল ইসলাম তারা, আওয়ামী লীগ নেতা সাইফ আল মামুন, তানভীর আহমেদ মাটি প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী মিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।