সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে সর্বচ্চো গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে দেশের সর্ববৃহৎ প্রাইভেট বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক লিঃ এর ৭৬ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকাল ১১ টায় চিতলমারী থানা সংলগ্ন কাজী লামিয়া টাওয়ারে আনুষ্ঠানিক ভাবে ফিটা কেটে ব্যাংকটির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাট শাখা ব্যাবস্থাপক কে.এম. রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ এ,এইচ, এম, কামরুজ্জামান খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মোঃ আনিচুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার শেখ আবু শামীম, শাখা ব্যবস্থাপক টিটুচ কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, শাখার ভবন মালিক কাজী মফিজুর রহমান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাগেরহাটে বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের নেতাসহ আটক ২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার ঘটনায় বিষ বিক্রেতাসহ গ্রেপ্তার ৩

ফকিরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

সুন্দরবনে বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৫ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে চার জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।